মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন হাজী মুকবুল হোসেন।

রি‌পোর্টঃ  মোঃ জাফর মিয়া,

প্রচার- প্রচারণায় ব্যস্ত সময় পার করছে মুন্সীগঞ্জ পৌর নির্বাচনের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর হাজী মোঃ মুকবুল হোসেন।

তিনি বুধবার সকাল থেকে তার নিবার্চনীয় এলাকা ৩ নং ওয়ার্ডের হাটলক্ষিগঞ্জ,শ্রীপল্লি ও ইদ্রাকপুর এলাকার সাধারণ ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

এতে ভোটারদের ব্যাপক সারাও পাচ্ছেন তিনি। এছাড়াও তার নির্বাচনীয় পোষ্টার ফেস্টুনে ছেয়েগেছে পুরা নির্বাচনীয় এলাকা।

আসন্ন পৌর নির্বাচনে শতভাগ জয়ী হওয়ার আসাব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ মুকবুল হোসেন বলেন, এবার নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রাখবো।