রিপোর্টঃ মোঃ জাফর মিয়া,
টঙ্গিবাড়ীতে প্রবীন ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি ও জামায়াত ঘরোনার নতুন লোকদের নিয়ে অবৈধ ভাবে আড়িয়ল ইউনিয়নের আওয়ামীলীগের কমিটির গঠন করা হয়েছে এমন দাবী করে কমিটি বিলুপ্তের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে দলটি এক আংশ।
মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচিও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় তারা অভিযোগ করে বলেন,ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান দ্বীন ইসলাম নিজের স্বার্থে
প্রবিন ত্যাগী নেতাদের বাদ দিয়ে
বিএনপি ও জামায়াত ঘরোনার লোকজন দিয়ে অবৈধ ভাবে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করেছে।
যা দলীয় গঠন্ত্র পরিপন্থি। তাই অনতিবিলম্ভে এই কমিটি বিলুপ্তা করে সম্মেলনের মাধ্যমে নতুন করে কমিটি গঠনের দাবী জানান।
এসব কর্মসূচিতে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ দুলাল হাওলাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন,আড়িয়ল ইউনিয়ন আওয়ামীলীগের, কাজী আব্দুল সোবহান, যুবলীগ নেতা সালাউদ্দিন খান, মুক্তিযুদ্ধা লীগের সভাপতি মোঃ নাসির হাওলাদারসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।