রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ
আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম নিয়েছেন নতুন মুখ মোঃ বাবুল আহেম্মেদ। মঙ্গলবার (১২) জানুয়ারি ) মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় থেকে তিনি এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মিরকাদিমে ব্যাপক জনপ্রিয় মানুষ যার নাম মানবতার ফেরিওলা মোঃ বাবুল আহেম্মেদ, মিরকাদিম পৌরসভার ৫নং ওয়ার্ডে এই প্রথমবারের মতো কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছেন তিনি।
আগামী ১৪ ফেব্রুয়ারি মিরকাদিম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মিরকাদিম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের তারিখ, রোববারে। ভোট গ্রহণ হবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।
ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত মিরকাদিম পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৩ হাজার ৫১৪ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৩৯৪ জন ও মহিলা ভোটার রয়েছেন ১৬ হাজার ১২০।
ভোটকেন্দ্রের সংখ্যা ১৭ টি, সর্বশেষ পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। ঐ নির্বাচনে মিরকাদিম পৌরসভায় ভোট পড়ে ৬৬.৭০%।
অন্যদিকে মিরকাদিম পৌরসভায় ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। আগামী ১৪ ফেব্রুয়ারি, রোববার ভোটগ্রহণ হবে।
তফসিল অনুযায়ী, মিরকাদিম পৌরসভায় মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি।