মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline
পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় ২৩ গরুসহ নিখোঁজ ১ সোনারগাঁয়ে ব্লাড লাইফ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল ৫০০রোগী। মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু। মুন্সিগঞ্জে পশুর হাট দখলের চেষ্টা, রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২ জন, যশলং ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা। মুন্সীগ‌ঞ্জে রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে অবসর সংবর্ধনা ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান। সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের। টঙ্গিবাড়ীর দুই বছর ধরে সড়কে পড়ে আছে দুর্ঘটনাকবলিত পিকআপ, আতঙ্কে এলাকাবাসী। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬।
Headline
Wellcome to our website...
পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় ২৩ গরুসহ নিখোঁজ ১
/ ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতি‌বেদকঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদীতে গরুবাহী ট্রলার ডুবিতে ২৩টি কোরবানির গরুসহ গরু এক ব্যবসায়ীর নিখোঁজের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার মাওয়া পদ্মা সেতুর ১৫ নাম্বার পিলারের সামনে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে আইয়ুব আলী ( ৪৫ ) নামক এক ব্যক্তি নিঁখোজ হয়েছে। নিখোঁজ আইয়ুব আলী ফরিদপুরের চরভদ্রাসনের সালিপুর গ্রামের মৃত আব্দুর মিস্ত্রির পুত্র।

পুলিশ জানা যায়, ফরিদপুরের চর ভদ্রাসন এলাকা থেকে ১৫ জন পাইকার ২৮টি কোরবানির গরু নিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাটে বিক্রির উদ্দেশ্যে যেতে ছিল। হঠাৎ দুপুর আড়াইটার সময় বয়ে যাওয়া কাল বৈশাখীর ঝড়ে ট্রলারটি পদ্মায় ডুবে যায়।

লৌহজং ফায়ার সার্ভিসের ষ্টেশন কমান্ডার মো. সুমন আলী জানান, ট্রলার ডুবির পর ১৪ জন পাইকার সাঁতার কেটে তীরে উঠে এবং ৫টি গরু বেঁচে যায়। ১ জন পাইকার এবং ২৩টি গরু নিখোঁজ রয়েছে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোহাম্মদ ইরিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনায় ১ জন গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছে এবং ডুবে যাওয়া ট্রলারটিরও সন্ধান পাওয়া যাচ্ছে না। সে সাথে ২৩ টি কোরবানির গরু নিখোঁজ রয়েছে। যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page