রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে ব্লাড লাইফ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল ৫০০রোগী। মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু। মুন্সিগঞ্জে পশুর হাট দখলের চেষ্টা, রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২ জন, যশলং ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা। মুন্সীগ‌ঞ্জে রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে অবসর সংবর্ধনা ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান। সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের। টঙ্গিবাড়ীর দুই বছর ধরে সড়কে পড়ে আছে দুর্ঘটনাকবলিত পিকআপ, আতঙ্কে এলাকাবাসী। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬। মুন্সীগ‌ঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
Headline
Wellcome to our website...
সোনারগাঁয়ে ব্লাড লাইফ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল ৫০০রোগী।
/ ৩৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ পশ্চিম চরহোগলা এলাকায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পে এলাকার প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
অনুষ্ঠানটির প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন হাসানুর রহমান দিপু।

সহকারী পরিচালক হিসেবে ছিলেন আসফিয়া, সিনথিয়া, ওমরসানি, হিমেল ও জিদান। এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় অংশ নেন সিনহা, লামিয়া, ইয়ামিম, বাবুল, আরবি, জিহাদ, শিমুলী ও হাফেজ কাউসারসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করে ব্লাড লাইফ ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল আল হিকমা ফাউন্ডেশন ও বাধন হরগঙ্গা কলেজ পরিবার। এছাড়া সার্বিক সৌজন্যে ছিল খিদমাহ ডায়াগনস্টিক সেন্টার, মুন্সীগঞ্জ।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয় সচেতন মহল এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এমন কার্যক্রম সমাজের অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page