শনিবার, ২৩ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
Headline
মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু। মুন্সিগঞ্জে পশুর হাট দখলের চেষ্টা, রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২ জন, যশলং ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা। মুন্সীগ‌ঞ্জে রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে অবসর সংবর্ধনা ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান। সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের। টঙ্গিবাড়ীর দুই বছর ধরে সড়কে পড়ে আছে দুর্ঘটনাকবলিত পিকআপ, আতঙ্কে এলাকাবাসী। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬। মুন্সীগ‌ঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন, কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়।
Headline
Wellcome to our website...
মুন্সিগঞ্জে পশুর হাট দখলের চেষ্টা, রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২ জন,
/ ৩৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতি‌বেদকঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বালুচর বাজার পশুর হাট দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে বালুচর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, হাট পরিচালনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়।
আহতদের মধ্যে বাউল গ্রুপের শহীদ বাউল (৩৫), আরিফ হোসেন (৩৫), ওছমান গনি (২৫) ও ফারুক মুন্সি (৩০)।

অন্যদিকে সরকার গ্রুপের শাকিল সরকার (২৭), সিপন সরকার (৩২), সামিম সরকার (৩০), হৃদয় সরকার (২৮), শরিফ সরকার (২৮), আসফাক সরকার (৩৮), আসলাম সরকার (৪০) ও রাজু সরকার (৩০) আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৩ ও ২৬ মে বালুচর বাজারে পশুর হাট বসার কথা রয়েছে। এ হাটের ইজারা পেয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান।

হাট পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ মোক্তার হোসেন ও মোঃ শহীদ বাউল। সরকার গ্রুপ ইজারাদার এবং পরিচালনা পরিশোধকে মানতে রাজি না হওয়ায় এ হামলার ঘটনা ঘটে।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলান হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।

হাটের ইজারাদার মোহাম্মদ জাহিদুর রহমান দাবি করেন, পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হয়েছে, যাতে হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ঘটনার পর পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page