গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ৭-৮ বছর বয়সী সোলাইমান নামে এক মাদ্রাসার শিক্ষার্থীকে পাওয়া গেছে।
গেল সোমবার সন্ধ্যায় উপজেলার ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাকে পাওয়া যায়।
সে বর্তমানে গজারিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে। শিশু সোলাইমান জানায়, ঢাকা মিজবাহ মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী তিনি। মাদ্রাসা থেকে বের হয়ে প্রথমে রিক্সা যোগে ট্রেন স্টেশনে এসে, বাস যোগে চিটাগাং রোড আসি।
পরে সেখান থেকে ফের বাসে উঠি । এরপর আমি এখানে চলে আসি। আমি এখন আমার পরিবারের কাছে ফিরতে চাই।
এব্যাপারে গজারিয়া থানার এসআই মাইন উদ্দিন বলেন, শিশুটিকে গত সোমবার সন্ধ্যায় ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকায় ঘুরতে দেখেন ভিটিকান্দি এলাকার রাফিয়া নামের এক মহিলা।
পরে শিশুটিকে থানায় নিয়ে আসলে, তার সাথে কথা বলি। তখন সে জানায় একটি বাসে করে চিটাগাং রোড থেকে ভবেরচর বাস ষ্ট্যান্ডে আসে। তার বাবার নাম মো. কাইয়ুম।
সে পেশায় একজন কৃষক। মা মুক্তা বেগম। তিনি একজন গৃহীনি। সে ঢাকা মিজবাহ মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী। এর বেশি কোনো পরিচয় দিতে পারছে না শিশু সোলাইমান। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিশুটিকে চিনে থাকেন বা তার পরিচয় জেনে থাকেন।
তবে তার পরিবারের লোকজনকে গজারিয়া থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতে বলা হচ্ছে। অথবা উল্লেখিত মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ০১৩২০০৯৩৪২৬ (ওসি, গজারিয়া থানা) ও ০১৩২০০৯৩৪৩১ ডিউটি অফিসার।