রুবেল মাদবর, মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরমশুরা কাউয়াদি গ্রামে মেঘনা নদীর পাড়ে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
এতে ঘরের ছোট্ট শিশু থেকেশুরু করে সকল বয়সের নারী-পুরুষ নিজের ভিটে-মাটি রক্ষায় এ মানববন্ধনে অংশ নেন।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার দাইমী কুঞ্জনগর মৌজার সকল জমির মালিক ও গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে গ্রামের শতশত নারী-পুরুষ মিলে বিক্ষোভ মিশিল করেন।
রাতভর ইজারার উল্লেখিত সীমানার বাইরে গিয়ে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বাড়ছে ভিটে-মাটি হারানোর আশঙ্ক। অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় ঘুমহীন কাটছে মেঘনা পাড়ের কৃষক ও মৎস্যজীবীদের জীবন।
এ সময় কয়েকজন ভুক্তভোগী গ্রামবাসী বলেন, মনির এন্টারপ্রাইজ ও সম্রাট এন্টারপ্রাইজ নামের দুইটি প্রতিষ্ঠান উপজেলার মেঘনা নদীর মধ্যচর রমজানবেগ মৌজায় বালু উত্তোলনের টেন্ডার পেয়ে দাইমী কুঞ্জনগর মৌজায় অবৈধভাবে ফসলী জমি থেকে অর্ধ শতাধিক ড্রেজার দিয়ে মাটি কাটছে।
এভাবে বালু কাটার ফলে এলাকার শতশত ফসলী ফসল জমির এনদীতে বিলীন হয়ে যাচ্ছে। এসময় তারা দ্রুত প্রসাশনের হস্থক্ষেপ কামনা করে অবৈধ বালু উত্তোলনের জোর দাবি জানান।