জায়গা সম্পত্তির বিরোধের জেরে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ

টঙ্গীবাড়ি উপজেলা সংবাদদাতা :
গত ১৬ই মে ২০২৫ ইং তারিখে জমির বিরোধকে কেন্দ্র করে সহিদ হোসেন ঢালী ও আব্দুল বারেক শেখের সাথে ঝগড়ার সুত্রপাত হয়। পরবর্তীতে শেখ পরিবার ও ঢালী পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র সস্ত্রসহ ঝগড়ায় জড়িয়ে পরে। আব্দুল বারেক শেখ ও তার ছেলে সাব্বির শেখ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । অন‍্যদিকে সহিদ হোসেন ঢালী ও তার চাচাতো ভাই জুবায়ের ঢালী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । এলাকাবাসী জানান যে আমিনুল ঢালী ঝগড়ার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না ।

দীর্ঘ দিন পূর্বে আব্দুল বারেক শেখ এর ছেলে সাব্বির শেখ এর সাথে আমিনুল ঢালীর যৌথ ব‍্যবসা ছিল । ব্যবসায়ীক বনিবনা না হওয়ায় আব্দুল বারেক শেথ এর ছেলে সাব্বির শেখ ও আমিনুল ঢালীর ছেলে রবিন ঢালীও সিয়ামঢালীর সাথে ঝগড়া ও মারামারি সংগঠিত হয়েছিল বলে এলাকাবাসী জানান । ঐ ঘটনার জের হিসেবে আমিনুল ঢালীকে ঘটনাস্থলে উপস্থিত না থাকা স্বত্বেও ষড়যন্ত্রমূলক আসামী করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা । আমিনুল ঢালী এলাকায় শান্ত প্রকৃতির লোক বলে পরিচিত । তাকে আসামী করায় জনমনে অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে ।

শেষ খবর পাওয়া পর্যন্ত আব্দুল বারেক শেখ বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । অন্যদিকে সহিদ হোসেন ঢালী থানায় মামলা দায়ের করতে গেলে দায়িত্বরত কর্মকর্তা কোন মামলা গ্রহণ করেনি বলে সহিদ হোসেন ঢালী সংবাদদাতাকে অভিহিত করেন । আব্দুল বারেক শেখ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে মামলা দায়ের করতে সক্ষম হন । উল্লেখ্য আব্দুল বারেক শেখ বি,এন,পি ইউনিয়ন সভাপতি বলে জানা যায়।

কিন্তু সহিদ হোসেন ঢালী আওয়ামীলীগ সমর্থিত হওয়ার কারনে থানায় মামলা গ্রহণ করিতেছেনা বলে সংবাদদাতাকে সহিদ হোসেন ঢালী অভিহিত করেন । আমিনুল ঢালীর স্ত্রী রোজিনা বেগম সংবাদদাতাকে জানান যে, পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং তার ছেলে রবিন ঢালী ও সিয়াম ঢালীকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রায়ই তল্লাশি করতে আসেন । এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করিতেছে । যে কোন সময় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে ।