মুন্সীগ‌ঞ্জে লায়ন্স ক্লা‌বের পক্ষ থে‌কে সেলাই মে‌শিন উপহার।

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ –
মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার মিরকা‌দিম পৌরসভার মিরাপাড়া চৌধুরী বা‌ড়িতে গতকাল বিক‌লে
বাংলাদেশ ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লা‌বের উদ্যোগে সেলাই মেশিন উপহার দেওয়া হয়।

লায়ন ক্লা‌বের সদস‌্য, আজীবন সদস্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পরিচালক স্বপ্নজয়ী পাঠশালা
শাহ মোস্তফা কামালের মাধ্যমে উপহারটি দেন নাজ‌নিন কাটিং এন্ড ট্রেনিং হাউজ‌ কে।

নাজ‌নিন কাটিং এন্ড ট্রেনিং হাউজে সুবিধা বঞ্চিত মা-বোনদের জন্য সেলাই প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ করেছেন । এসময় উপ‌স্থিত ছি‌লেন নাজ‌নিন কাটিং এন্ড ট্রেনিং হাউজ‌ এর কর্ণধার শিক্ষানুরাগী, সংগঠক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের উপ‌দেষ্টা জুবা‌য়েদা চৌধুরী নাজ‌নিন।
এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লা‌বের সদস‌্য মোঃ রু‌বেল মাদবর, শ‌া‌কিব চৌধুরী, না‌ছিমা চৌধুরী ঝর্না চৌধুরী, শা‌কিব চৌধুরী, এলাকার গণ‌্যমাণ‌্য ব‌্যাক্তি বর্গসহ আরো অ‌নে‌কেই।