রফিক হাজী, জিতু ও আনিসের নেতৃত্বে ৭নং ওয়ার্ডে মিছিল নিয়ে যোগদান।

মোঃ সাজু হোসেন, ন‌ারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কাশীপুর ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভায় রফিক হাজী, জিতু ও আনিসের নেতৃত্বে সস্রাধিক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে যোগদান করেন।

শুক্রবার (১৮ই এপ্রিল) বিকালে কাশীপুর আদর্শ নগরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি শাহ আলমের পক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলাল মাদবরের সভাপতিত্বে ও ফতুল্লা থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ।