মুন্সীগঞ্জে ইট ভাটায়  জরিমানা বন্ধের দাবিতে সমাবেশ ।
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা, ভাংচুর বন্ধের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে। মঙ্গলবার সকালে জেলা ইটভাটা মালিক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে ভাটা মালিক ও শ্রমিকরা।
সমাবেশে ভাটা মালিক সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদিন বলেন,২০১৩ সালে সরকার জিকজ্যাক ইট ভাটাকে স্বীকৃতি প্রদান করেন। ড্রাম এবং চিমনি বাদ দিয়ে অটো বিকস্ হিসেবে তখন থেকে ভাটাগুলো পরিচালিত হচ্ছে। বর্তমানে কিছু ইটভাটা কালক্রমে আইনের মধ্যে পড়ে গেছে।
এখন কিছু কিছু স্থানে স্কুল,  কলেজ ও বসতি গড়ে উঠেছে। যার কারণে অনেক ভাটা এখন লাইসেন্স পাচ্ছে না। এই অযুহাতে প্রশাসনের লোকজন বিভিন্ন সময়ে ইট ভাটায় জরিমানা ও ভাংচুর করে। তার দাবি,  প্রতি বছর সরকারকে কোটি টাকা ভ্যাট দিচ্ছে।
ভাটা মালিকরা ইনকাম টেক্স, ভূমি উন্নয়ন কর পরিশোধ করছে। যদি ভাটাগুলো অবৈধ হয়ে থাকে তাহলে সরকার কেন ভ্যাট – টেক্স নেয় এমন প্রশ্নও তুলেন তিনি। সমাবেশ শেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা,
  পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় বরাবর  স্বারকলিপি পৌছে দিতে তারা জেলা প্রশাসকের হাতে স্বারকলিপি তুলে দেন। এসময় জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ ভাটা মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।