মো. মাসুম হাসান আফিফ, টঙ্গীবাড়ি:
আমাদের পরিকল্পনা আমরাই করি, স্বনির্ভর ইউনিয়ন পরিষদ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় যশলং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৮৯ লাখ ৩৫ হাজার ৬৭৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাঈল হোসেন খান। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাওসার আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম শেখ, ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল আমিন মাদবর, ২নং ওয়ার্ড সদস্য রূপচান মাদবর, ৩নং ওয়ার্ড সদস্য শেখ সাদী, সংরক্ষিত মহিলা সদস্য আয়েশা বেগম, আফরোজা আক্তার পাপিয়া,
পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ, সেরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গণি মোল্লা, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সহ সভাপতি মো. মাসুম, টঙ্গীবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জসিম শেখ সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
২১-০৫-২৬ইং
