বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের। টঙ্গিবাড়ীর দুই বছর ধরে সড়কে পড়ে আছে দুর্ঘটনাকবলিত পিকআপ, আতঙ্কে এলাকাবাসী। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬। মুন্সীগ‌ঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন, কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়। বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবিউল-(news design test) মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Headline
Wellcome to our website...
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন।
/ ৫৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

রুবেল মাদবর, মুন্সিগঞ্জ:

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে আরও সম্পৃক্ত করার লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলায় শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সপ্তাহব্যাপী এ কর্মসূচি।
মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অগ্নিযোদ্ধাদের পণ, নিরাপদে রাখিব সম্পদ ও জীবন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সিগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া প্রদর্শন করা হয়। পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপত্তাবিধি মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনগণের জানমাল রক্ষায় সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনগণের সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়োজকরা জানান, আগামী ২২ মে পর্যন্ত ফায়ার সার্ভিস সপ্তাহের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page