গজারিয়ায় আইটি প্রতিষ্ঠান স্বাধীন সার্পোট সেন্টারে পরিকল্পিত চুরির অভিযোগ।

মুন্সীগঞ্জ (গজারিয়া) থেকে সৈয়দ মো. শাকিল।

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর কলেজ রোড এলাকায় অবস্থিত আইটি প্রতিষ্ঠান স্বাধীন সার্পোট সেন্টারে গতকাল রাতে পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির আইটি কাজে ব্যবহৃত মূল্যবান যন্ত্রাংশ,প্রয়োজনীয় মালামাল ও নগদ অর্থ লুণ্ঠনের অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. ইব্রাহিম।

সরেজমিনে দেখা যায় আইটি প্রতিষ্ঠান স্বাধীন সার্পোট সেন্টারের মূল (টিনসেড) ভবনের উপরের চাল কেটে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে পালিয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

প্রতিষ্ঠানটির কর্ণধার ইউনূস সরকার মাসুদ বলেন যেভাবে চুরি করা হয়েছে তার ধরন দেখে বোঝা যায় চুরিটি ছিলো উদ্দেশ্যপ্রণোদিত পূর্বপরিকল্পিত এবং অভিসন্ধিমূলক। তিনি আরও বলেন, গতকাল রাতে তীব্র কুয়াশাছন্ন পরিস্থিতি বিদ্যমান ছিলো ফলে এমন মোক্ষম সময়কে টার্গেট করেই চোরের দল সক্রিয় হয়।তারা আমার প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার সম্পত্তি লুটপাট করে নিয়ে যায়।

এই বিষয়ে গজারিয়া থানার উপ পরিদর্শক কামরুল হাসান জানায় ইতিমধ্যেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দায়েরে প্রস্তুতি চলছে পর্যায়ক্রমে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে চোরের দল সনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Recent Comments