বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
মুন্সীগ‌ঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন তরুণ প্রজন্মকে ভূমি বিষয়ে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন, কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বর্ণগ্রাম রাধানাধ উচ্চ বিদ্যালয়। বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবিউল-(news design test) মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি’ এ স্লোগা‌নে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ–ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে প্রদক্ষিণ, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সিরাজদিখানে সরকারি রাস্তা কাটার অভিযোগ: জনমনে , প্রশাসনের নীরবতা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-  মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ ।
Headline
Wellcome to our website...
ভূরুঙ্গামারীতে ব্রি- ৮৭ ধানের মাঠ দিবস
/ ১৪১ Time View
Update : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৯:৩৫ অপরাহ্ন

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষক পর্যায়ে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় রোপা আমন ব্রি ধান ৮৭ এর বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, বলদিয়া ইউনিয়নের শাহীবাজার ব্লকের চাষী ইশার উদ্দিনের বাড়ির সামনে এই মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক কৃষক কিষাণী অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি,কুড়িগ্রামের মামুনুর রহমান। উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার এর সভাপত্তিত্বে বক্তব্য রাখেন,বলদিয়া ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মোঃ আপেল মাহমুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউ’পি সদস্য সিদ্দিক আলী, চাষী শুকুর আলী ও জামাল বাদশা প্রমুখ।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার বলেন,এই প্রকল্পের আওতায় ব্রি -৮৭ ধানটি স্বল্পজীবন কালীন এবং উচ্চ ফলনশীল ধান।খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের আবাদে স্থানীয় কৃষকরা স্বর্ণা ধানের পরিবর্তে এই জাতটি আবাদে আগ্রহী হচ্ছে। এই ধান ঘরে তোলার পর কৃষকরা সহজেই সরিষা আবাদ করে ফের বোরো ধান করতে পারছে। ফলে দুই ফসলী জমি এখন তিন ফসলীতে পরিণত হয়েছে। এই প্রকল্পের আওতায় ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ করে পরবর্তী বছরে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে কৃষকরা উদ্যোক্তা হতে পারবে।
###
২৯/১১/২০২৩

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page