বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন Notice: Please configure GTranslate from WP-Admin -> Settings -> GTranslate to see it in action.
Headline
মুন্সীগঞ্জে ডি.কে.জি কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত। মহান বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সম্মাননা স্মারক গ্রহণ। মুন্সীগঞ্জে হাসিনা প্রি ক্যাডেট একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি’ এ স্লোগা‌নে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ–ছাত্রলীগের মিছিল: পুলিশের গাড়ির সামনে প্রকাশ্যে প্রদক্ষিণ, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সিরাজদিখানে সরকারি রাস্তা কাটার অভিযোগ: জনমনে , প্রশাসনের নীরবতা। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে-  মুন্সীগঞ্জে ফারুক ওয়াসিফ । তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ৩ দিনের কর্মসূচি সম্পন্ন। মুন্সীগঞ্জে মোল্লাকান্দিতে বিএনপির দুই গ্রুপের দ্বন্দের জেরে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ১ কখনোই ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেনি – সেন্টু
Headline
Wellcome to our website...
গণমানুষের পাশে থাকার প্রত্যয়
/ ১৪৯ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:৩০ অপরাহ্ন

বি‌শেষ সম্পাদকীয়

শাহাদাত হোসেন শাহীন : ১৯৭২ সালের বর্ণালী এক সকালে মানুষের মৌলিক চাহিদা পূরণ, রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত অধিকার প্রতিষ্ঠায় সরকারের সহযাত্রী হিসেবে গণমুক্তি’র যাত্রা শুরু। আজ প্রকাশনার ৫০ বছরে পদার্পণ করলো দৈনিক গণমুক্তি। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলার নানা ধাপে আমাদের পথচলা ছিল ক্লান্তিহীন।

প্রিয় পাঠকবর্গ, শুভাকাঙ্খিদের আন্তরিক সমর্থন- সহযোগিতা আমাদের সব সময়ই উৎসাহ যুগিয়ে আসছে। গৌরবের এই আনন্দঘন মুহূর্তে আজ আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যারা আমাদের উপহার দিয়েছে প্রিয় বাংলাদেশ।

স্মরণ করছি মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর সারা জীবন ছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রামের উজ্জ্বল এক অধ্যায়।

আর আমাদের সম্পাদকীয় নীতিতে জাতীয় উন্নয়নে ইতিবাচক সংবাদ প্রকাশ ও জনপ্রত্যাশার বিষয়টি অগ্রাধিকার পেয়ে আসছে। প্রতিষ্ঠাকাল থেকে ২০০১ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে ছিলেন সাবেক সাংসদ মফিজুর রহমান রোকন। এর পর একঝাঁক নবীন-প্রবীন সংবাদসেবী, সংবাদকর্মীর সমন্বিত প্রচেষ্টায় ‘দৈনিক গণমুক্তি’ আজ পাঠকপ্রিয়তার নিরিখে অগ্রযাত্রার মঞ্চে।

আমরা বিশ্বাস করি, গণমানুষে মুক্তির সংগ্রাম কখনোই থেমে থাকবে না। আর এই মুক্তির সংগ্রামে সরকার ইতিহাস গড়া সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। জনজীবনে মানুষের অর্থনেতিক মুক্তির সংগ্রাম যেন দীর্ঘ হচ্ছে। যোগাযোগ ব্যবস্থায় লেগেছে উন্নয়নের ছোঁয়া। আমরা আশা করি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসী অর্থনেতিক মুক্তি অর্জনের স্বাদ পাবেন। দৈনিক গণমুক্তি’র অগ্রযাত্রার শীর্ষ কুশিলব আমাদের সম্পাদক মণ্ডলীর সভাপতি রিপন তরফদার নিয়াম,

উপদেষ্টা সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্জু, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ। দেশে-বিদেশে সংবাদকর্মী, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সংবাদ পরিবেশনে গণমুক্তি অনেক এগিয়ে রয়েছে। গণমুক্তি যুক্তরাষ্ট্র থেকে আগামীতে প্রকাশিত হবে বলে আশাবাদি। তাঁদের প্রতি গণমুক্তি পরিবার কৃতজ্ঞ।

করোনা মহামারির ছোবল, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সংবাদপত্র প্রকাশনার ব্যয় আকাশচুম্বি এসব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও দৈনিক গণমুক্তি পথচলায় ছিল দৃঢ় অঙ্গিকারাবদ্ধ।

দৈনিক গণমুক্তি প্রতিষ্ঠালগ্ন থেকেই মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত, বিজ্ঞানমনস্ক, মুক্তবুদ্ধির বাংলাদেশ গঠনে ভূমিকা রেখে চলেছে। মানবাধিকার, নারীর মর্যাদা, আদিবাসী অধিকার প্রতিষ্ঠা আমাদের সম্পাদকীয় নীতির অবিচ্ছেদ্য অংশ। ৫০ বছরে পদার্পণ একটি পত্রিকার জন্য মোটেই কম সময় নয়।

দৈনিক গণমুক্তি স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও সার্বভৌম সাংবাদিকতার মশাল নিয়েই এগিয়ে যাবে। এ ক্ষেত্রে আমাদের পাঠকবর্গ, বিজ্ঞাপণদাতা, শুভান্যুধায়ী ও সাংবাদিকদের অব্যাহত সহযোগিতা একান্ত কাম্য।

দৈনিক গণমুক্তি’র ৫০ বছরে পদার্পন উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার পথ পরিক্রমায় দৈনিক গণমুক্তি তার লক্ষ্যে একদিন পৌঁছাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page