তাতেই বুঝি এত সংশয় বদলে যেতে চাইনা হৃদয়।
কবিঃ আঞ্জুমান আরা স্নিগ্ধা
কুমির যখন শিকার ধরে
অশ্রুধারা বয়ে পড়ে
বোকা প্রানী তেমনি ভাবে
কুমিরের কান্নায় সত্যি মানে।।
গিরগিটিও বেজায় চালাক
আলোকচ্ছটা তাপের টানে
রঙের খেলায় বাঁচায় প্রাণ
বিভ্রান্তির পর্দা টেনে।।
সাপ কেন খোলস ছাড়ে
প্রশ্ন খানি জাগে মনে
তারও বুঝি বাঁচার তাগিদ
রুপান্তরের সামঞ্জস্যে ??
চিল দেখো দূর আকাশে
ছুটে চলে ভীষণ বেগে
এক নিমেষেই শিকার ধরে
তীক্ষ্ণ দৃষ্টি মর্তে রেখে।।
সবার আছে অভিযোজন বিধি
বাঁচার তাগিদ নিরবধি
ইতর কিংবা ভদ্র প্রাণী
আপন তাগিদ খুঁজছি শ্রেণী।
মানুষ হয়ে জন্ম নিলে
ভদ্র শ্রেণীই বলা চলে
তাতেই বুঝি এত সংশয়
বদলে যেতে চাইনা হৃদয়।।