মুন্সীগঞ্জে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

রু‌বেল মাদবর, মুন্সিগঞ্জ :-

বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪’ই মার্চ মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবা‌ড়ি এক‌টি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত ইফতার মাহফিলে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের সাধারন সম্পাদক সৈয়দ মোঃ শাকিল।

বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলায় কর্তব্যরত প্রায় ৭০টি সামাজিক ও মানবিক সংগঠনের নেত্বীবৃন্দ।

বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের কেন্দ্রীয় কমিটি সভাপতি সাইফুল বিন বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম পার্টির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক শাহ্ আব্দুল বারী,
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি, মুন্সীগঞ্জ জেলা সংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর ঢালী,

স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা সভাপ‌তি বাংলা টি‌ভির মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি মোঃ রু‌বেল মাদবর, স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের সহ সভাপ‌তি মোঃ ম‌াহামুদ হাসান, সহ সভাপ‌তি মোঃ মিন্টু শেখ,

সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, ধর্ম বিষয়ক মিম আক্তার, কার্যকা‌রি সদস‌্য মোঃ ফয়সাল আহ‌ম্মেদ পরাগ, কার্যকা‌রি সদস‌্য মোঃ ইব্রা‌হিম, সদস‌্য লাব‌নী আক্তার, সদস‌্য সা‌দিয়া আক্তার, সদস‌্য রিজু আক্তার,

ভবেরচর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শফিউল্লাহ্ শিকদার, মুন্সীগঞ্জ রক্তদান সংস্থার সভাপতি রায়হান রাব্বি, জাতীয় নাগরিক পার্টির গজারিয়া উপজেলার সংগঠক নূরে আলম হোসেন।

ইফতার পূর্বে মুসলিম উম্মাহ্ শান্তির কামনায় দোয়া করেন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের মুন্সীগঞ্জ জেলার শাখার সভাপতি আবু সাঈদ ভূঁইয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের মুন্সীগঞ্জ জেলার সাধারন সম্পাদক ফয়সাল আহাম্মেদ পরাগ।

Recent Comments