মুন্সীগঞ্জে নানা আয়োজনে  মৎস্যজীবী দলের প্রতিষ্টা বার্ষিকী পালিত

মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জ

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে উৎসব মুখর পরিবেশে মৎস্যজীবী দলের ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলার মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় মৎস্যজীবী দলের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা র‌্যালি বের করে এর আগে কেক কাটা শেষে  আলোচনাসভা হয় সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

এসব অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন,পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ মতিন,জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. নিজাম উদ্দিন,জেলা মৎস্যজীবী দলের জেলার সদস্য সচিব মো. আলমগীর হোসেন সামির,

সদর উপজেলার সভাপতি মো. বিজয় মাদবর,যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় হাসান,সদর থানা সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,এছাড়াও অন্যদের মাঝে উপ‌স্থিত ছিলেন ফারুক,নুরুজাম্মান,মো. আলী,দেলোয়ার সহ মৎস্যজীবী দলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Recent Comments