সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে ব্লাড লাইফ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল ৫০০রোগী। মুন্সীগঞ্জে পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু। মুন্সিগঞ্জে পশুর হাট দখলের চেষ্টা, রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত অন্তত ১২ জন, যশলং ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা। মুন্সীগ‌ঞ্জে রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ে অবসর সংবর্ধনা ও স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান। সিরাজদীখানে ডাকাতি ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা ,দাবী পরিবারের। টঙ্গিবাড়ীর দুই বছর ধরে সড়কে পড়ে আছে দুর্ঘটনাকবলিত পিকআপ, আতঙ্কে এলাকাবাসী। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ উদ্বোধন। মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬। মুন্সীগ‌ঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
Headline
Wellcome to our website...
বড় ভাই আওয়ামী লীগ নেতার দাপটে কোনঠাসা আপন ছোট ভাই
/ ১৩৬ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে করে একের পর এক মারধর ও হামলায় কোনঠাসা অবস্থা ছোট ভাই কৃষক মোঃ সুলতান আহমদ মাদবরের। চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

 

এসব ঘটনায় বারবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনরুপ প্রতিকার পাওয়া যাচ্ছেনা বলেও রয়েছে বিস্তার অভিযোগ। জেলার টঙ্গিবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের নয়না গ্রামে ঘটেছে এই ঘটনা।

 

বর্তমানে ছোট ভাই কৃষক মোঃ সুলতান আহমেদ মাদবর জমি বুঝে পেতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। বৈধ সম্পত্তির সকল কাগজ-পত্রাদি ও দলিল এবং বিভিন্ন ভাবে তাকে হয়রানির অভিযোগ তুলে ধরে গনমাধ্যম কর্মীদেরকে দারস্থ হয় সুলতান আহমদ মাদবর।

স্থানীয় সূত্র ও সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় ভাই আওয়ামী লীগ নেতা মোঃ মোরশেদ আলম (চাঁন মিয়া) মাদবর ক্ষমতার প্রভাব খাটিয়ে ছোট ভাই কৃষক মোঃ সুলতান আহমেদ মাদবরের সম্পত্তি দখলে রেখে আত্মসাৎ করতে গিয়ে একদফা ওই জমিতে রোপরকৃত সরিষা জ্বালিয়ে দেন।

একাধিকবার মারধরও করেন ছোট ভাই সুলতান মাদবরকে৷ এতে করে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। অভিযোগ রয়েছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে একচেটিয়া দাপুটে এই নেতা মোরশেদ আলম চান মিয়া মাদবর এখনো দাপটের সাথে ভাইয়ের জমি দখলে মরিয়া হয়ে উঠেছেন।

স্থানীয়রা আরো জানান,মৃত আব্দুল মান্নান মাদবর তার বড় ছেলে খোরশেদ মাদবরকে ১৯৬৬ সালে ১৫৭ শতাংশ জমি লিখে দেন।

পরবর্তীতে ছেলে খোরশেদ মাদবর তার বাবা আব্দুল মান্নান মাদবরের নির্দেশে তার আপন নাবালক ৩ ছোট ভাইয়ের নামের সমান ভাগে ভাগ করে ১১৮ শতাংশ জমি হেবা করে লিখে দেন।

তবে সেই জমি এখন আত্মসাতের চেষ্টা চালাচ্ছে সেই সময় নাবালক থাকা ৩ ভাইয়ের মধ্যে বড় ভাই মোরশেদ আলম চান মিয়া মাদবর। এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী সুলতান মাদবর জানান, বাবা আমাদের ৩ ভাইকে সমান ভাগে জমি জমা ভাগ করে দিলেও আমাদের মেজু ভাই মোরশেদ হোসেন চাঁন মিয়া জোরপূর্বক ওই জমি দখলে রেখে আত্মসাৎ করছে৷ এতে করে আমার ও আমার পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়ে আসছে।

প্রায় সময় গর্ভীর রাতে আমার বসতঘরে সন্ত্রাসী পাঠিয়ে আমাকে পুরো পরিবার সহ হত্যার চেষ্টাও করেছে একাধিকবার। এসব বিষয় প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনরুপ সহযোগী পাইনি৷ এমন অবস্থায় পুরো পরিবার নিয়ে চরম নিরাপত্তা হীনতায় দিন কাটাতে হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোরশেদ আলম চান মিয়া মাদবর বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্যহীন ও মিথ্যা।
দিঘীরপাড় ফা‌ড়ির এস আই মোঃ ইমরান জানান, লি‌খিত অ‌ফি‌যোগ পে‌য়ে‌ছি তদন্ত ক‌রে আইনগত ‌ব‌্যবস্থা নি‌বো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page